| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ০৬:২৩:৪৯:পূর্বাহ্ন  |  ৪১১৭৫৬ বার পঠিত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জরুরি বৈঠকে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেন।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে দ্রুত নতুন নেতৃত্ব নির্ধারণকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রয়াত নেতার মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশাদে দাফন করা হবে। জানাজা শেষে তাকে তার নিজ শহরে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে বৃহৎ পরিসরে গণশোক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।

মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে বড় কোনো সরকারি পদে ছিলেন না, তবুও অভ্যন্তরীণ ক্ষমতার বলয়ে তার সক্রিয় ভূমিকা নিয়ে আগে থেকেই আলোচনা ছিল।

নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক—বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে—নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪