| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা: ১০১ নিখোঁজ, ৭৮ আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৬:৪৪:৩২:অপরাহ্ন  |  ৪১০৭৬৪ বার পঠিত
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা: ১০১ নিখোঁজ, ৭৮ আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার পর অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে দেশটির সামরিক বাহিনী অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কোন দেশ বা পক্ষ থেকে সাবমেরিন হামলাটি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার পেছনে চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাব রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

এদিকে একই দিন আঞ্চলিক উত্তেজনা নিয়ে বিভিন্ন দেশ থেকে নতুন তথ্য এসেছে। ইন্দোনেশিয়া জানিয়েছে, ইরান যুদ্ধ চলাকালে তাদের ‘বোর্ড অব পিস’ আলোচনা স্থগিত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইসরায়েলি সেনারা সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার ভেতরে খিয়াম এলাকায় প্রবেশ করেছে। পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সব বেসামরিক নাগরিককে লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।সূত্র: টাইমস অব ইসরাইল

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪