| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরায়েলের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৯:৪৩:২১:অপরাহ্ন  |  ৩৫৫৭৯৮ বার পঠিত
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরায়েলের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের গার্ডিয়ান কাউন্সিল ও এক্সপার্টস অ্যাসেম্বলির সদস্য আয়াতুল্লাহ আহমদ খাতামি জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। ৮৮ সদস্যের এক্সপার্টস অ্যাসেম্বলি সাধারণ ভোটে নির্বাচিত হয় এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নতুন নেতা মনোনীত করতে পারে। প্রার্থীকে শিয়া ইসলামী আইনশাস্ত্রে পারদর্শী, রাজনৈতিক দূরদর্শী ও প্রশাসনিক সক্ষম হতে হয়।

খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখলে খামেনির উত্তরসূরি যিনিই হন, তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নাম বা অবস্থান যাই হোক, ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা চালিয়ে গেলে তাকে নিশ্চিহ্ন করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন। ওভাল অফিসে তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রবিরোধী আরেকজন নেতার উত্থান ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক কাঠামো এমন পরিস্থিতির জন্য পূর্বপ্রস্তুত ছিল। ক্ষমতার ধারাবাহিকতা ও কমান্ড কাঠামো এখনো বহাল রয়েছে। তবে শোকানুষ্ঠান ও নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪