| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ইরানি ইউনিটপ্রধান নিহত: যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৯:৫৪:৪৮:অপরাহ্ন  |  ৩৫৫৭৩৩ বার পঠিত
ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ইরানি ইউনিটপ্রধান নিহত: যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে জড়িত একটি ইরানি ইউনিটের প্রধানকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী।

পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যে ইউনিটটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, তার নেতাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পই জবাব দিয়েছেন।

তবে নিহত ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি। হেগসেথ জানান, মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর নির্দেশে তৎকালীন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে এ ঘোষণা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪