| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হলেন প্রফেসর ড. মো. হাসান উদ্দিন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ২০:৫২:০০:অপরাহ্ন  |  ৩৫৮৭৩৫ বার পঠিত
পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হলেন প্রফেসর ড. মো. হাসান উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মো. হাসান উদ্দিন। তিনি বর্তমানে পবিপ্রবি-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দীর্ঘ সময় ধরে একই বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি প্রফেশনাল এমবিএ (PMBA) প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।

প্রফেসর ড. মো. হাসান উদ্দিন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (UTAB)-এর একজন সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি UTAB, পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করেন।

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় এই শিক্ষকের গ্রামের বাড়ি ফেনী সদর, ফেনী। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও সেই চেতনায় অনুপ্রাণিত একজন শিক্ষক হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে তাঁর সততা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যে প্রশংসিত। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জন করবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪