| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ হাজারের বেশি গোলা ইরানে নিক্ষেপ করল ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ২৩:০০:৫০:অপরাহ্ন  |  ৩৫৭৯৯৪ বার পঠিত
৫ হাজারের বেশি গোলা ইরানে নিক্ষেপ করল ইসরায়েল
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরুর পর তারা দেশটিতে মোট পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে। বিশেষভাবে তেহরানকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে, জানিয়েছে আইডিএফ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) বুধবার জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বিপদের মোকাবিলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ক্ষেপণাস্ত্র মোকাবিলার কারণে ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আকস্মিক হামলা চালিয়ে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ অর্ধশত শীর্ষ নেতা হত্যা করেছে।

ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় চার দিনে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে ১৮১ শিশু (১০ বছরের কম বয়সী)। আহত হয়েছেন অন্তত ৫,৪০২ জন, যাদের মধ্যে ১০০ শিশু রয়েছে।

হারানা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা নিক্ষেপ করেছে। হামলা ইরানের সামরিক ঘাঁটির বাইরে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও আবাসিক এলাকায়ও আঘাত হানা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪