| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী সুরক্ষায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

শিগগিরই ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৫:৪০:৩৫:অপরাহ্ন  |  ৪০৮৩০০ বার পঠিত
শিগগিরই ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী সুরক্ষায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খুব শিগগিরই ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, ‘অপারেশন অপারেশন এপিক ফিউরি’-এর মাধ্যমে নিশ্চিত করা হবে যাতে ইরান আর বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাধা সৃষ্টি করতে না পারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ভাষ্যমতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর আগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এক সপ্তাহের মধ্যেই ইরানের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।

লেভিট আরও জানান, গত দুই দিনে ইরানের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ২০টির বেশি ইরানি জাহাজ ধ্বংস করেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে লেভিট তা অস্বীকার করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কুর্দি নেতাদের সঙ্গে কেবল উত্তর ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে আলোচনা করেছেন।

তবে ভবিষ্যতে ইরানে মার্কিন স্থল সেনা পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি। যদিও বর্তমানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলেও জানান হোয়াইট হাউসের এই মুখপাত্র।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ইস্যুতে সহযোগিতা করতে স্পেন সম্মত হয়েছে বলে লেভিট দাবি করেন। তবে স্পেনের কর্মকর্তারা দ্রুতই এ দাবি অস্বীকার করে বলেন, দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং তাদের সামরিক ঘাঁটি এ যুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। টাইমস অব ইসরইল

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪