| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন, চারজনের বিরুদ্ধে অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৭:২৩:৩৯:অপরাহ্ন  |  ৩৬৪৫৬৮ বার পঠিত
কুষ্টিয়ায় ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন, চারজনের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই দিন বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে নিহত শিক্ষিকার স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। পরে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে দাফন করা হয়।

নিহত শিক্ষিকার জানাজায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. ইয়াকুব আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪