| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি দূতাবাসে গেলেন বিদেশ সচিব

খামেনির মৃত্যুতে ভারতের শোক প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৭:৪৭:০৬:অপরাহ্ন  |  ৪০৮১৮৭ বার পঠিত
খামেনির মৃত্যুতে ভারতের শোক প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির মৃত্যুতে ভারত সরকার বৃহস্পতিবার শোক প্রকাশ করেছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী নিজে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে যান এবং ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সরকারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেন। শোকপত্রে স্বাক্ষরও করেন তিনি।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের যৌথ হামলায় খামেনেই মারা যান। রবিবার এই খবর নিশ্চিত করে তেহরান। এর পর থেকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তেহরান প্রতিশোধ হিসেবে একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরিন, সৌদি আরব ও কুয়েত প্রভৃতি দেশও লক্ষ্যবস্তু হয়।


ভারত প্রধান নরেন্দ্র মোদী ইতমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের বার্তা দিয়েছেন। খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ এবং ইরানি দূতাবাসে মিস্রীর সাক্ষাৎ ভারতের কূটনৈতিক পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইজ়রায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে ভারতের নিরপেক্ষ ও সংযত অবস্থান রক্ষা করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪