আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় খোর আল-জুবায়ের বন্দরের কাছে বাহামাস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে বৃহস্পতিবার রাতের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরাকি নৌবাহিনীর একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরাপত্তা সূত্রে জানা যায়, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে একটি ছোট নৌকা ট্যাঙ্কারের কাছাকাছি আসে। কিছুক্ষণ পরই জাহাজটির বাম পাশে একটি বিকট বিস্ফোরণ ঘটে। তবে এখনো বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একই দিনে ইরাকের নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশ থেকে প্রতিবেশী দেশের দিকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করেছে। অভিযানকালে একটি মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম জব্দ করা হয়, যা দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।
রিপোর্টার্স২৪/এসসি