আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন দেশটির অভ্যন্তরে আঘাত হানে।
তবে একই সময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতরা সবাই বিদেশি নাগরিক তাদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক।
এছাড়া সংঘাত শুরুর পর থেকে মোট ৯৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/এসসি