আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনাল-এর।
এক ভিডিও বার্তায় পাহলভি বলেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের ধারে পৌঁছেছে এবং রক্তপাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত। তিনি সতর্ক করেছেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে, এবং যেকেউ ক্ষমতা নিলেও তিনি বৈধতা পাবেন না।
পাহলভি সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, তারা যেন ইরানের জনগণ এবং লায়ন অ্যান্ড সান বিপ্লবের সঙ্গে সংযুক্ত হন। তিনি জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন রাস্তার আন্দোলনে সিদ্ধান্তমূলক উপস্থিতির সময় এসেছে।
বিদেশে বসবাসরত ইরানিদেরও তিনি একই ধরনের সক্রিয় পদক্ষেপ নিতে বলছেন, যাতে মানবিক হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করা যায়।
রিপোর্টার্স২৪/এসসি