| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথৈ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ২১:১২:২৭:অপরাহ্ন  |  ৩৫৫৯৩২ বার পঠিত
তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথৈ

স্টাফ রিপোর্টার: ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

সামিয়া অথৈ বলেন, ‘গতকাল শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে আমি লিখিত অভিযোগ গিয়েছে। বিষয়টি এখন তারাই দেখবে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছি আমি তার বিচার চেয়েছি।’

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তানজিন তিশা।

অথৈ বলেন, “সিনের মধ্যেই আমাকে চড় মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। এমনকি আমার চোখও ফুলে গেছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, দৃশ্যের প্রয়োজনেই চড়টি মারা হয়েছে। এ ঘটনার পর থেকেই সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।”

সামিয়া অথৈয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে তিশাকে নয়, বরং তাকেই তিশাকে একটি চড় মারার কথা ছিল। তিনি সেই অনুযায়ী চড় মারার পর তিশা তাকে একাধিকবার চড় মারেন, যা চিত্রনাট্যে ছিল না।

অন্যদিকে তানজিন তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্র অনুযায়ী অভিনয় করেছি। এখানে আমি একজন বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করেছি। স্ক্রিপ্টে যতটুকু ছিল, ততটুকুই করেছি-চরিত্রের বাইরে কিছু করিনি।”

বুধবার রাতে নাটকের নির্মাতাসহ পুরো টিমকে নিয়ে ফেসবুক লাইভে আসেন তিশা। সেখানে উপস্থিত সবাই ঘটনার জন্য সামিয়া অথৈকেই দায়ী করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪