| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতের গ্লোব ট্রেকার্সের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ২১:৪৫:১৪:অপরাহ্ন  |  ৪০৪৯২৯ বার পঠিত
আমিরাতের গ্লোব ট্রেকার্সের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞার তালিকা থেকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পরিবহন ও লজিস্টিকস কোম্পানির নাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়, আমিরাতভিত্তিক ফ্রেইট ও লজিস্টিকস প্রতিষ্ঠান গ্লোব ট্রেকারস (Globe Trekkers)এর ওপর আরোপিত রাশিয়া-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে কী কারণ রয়েছে,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যালোচনা করে থাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪