| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ২৩:৪৪:০৭:অপরাহ্ন  |  ৪০৩৭৬০ বার পঠিত
আল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল আকসা মসজিদ-এ জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার। এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। ছয় দিনের যুদ্ধ-এর পর ১৯৬৭ সালে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার চারপাশে নিজেদের নিয়ন্ত্রণ ও সীমা বিস্তার করে আসছে তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪