| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকেশ্বরীতে সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের মিলনমেলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০০:২৮:৫৫:পূর্বাহ্ন  |  ৩৫৯৭৩৪ বার পঠিত
ঢাকেশ্বরীতে সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (সরকারি সাত কলেজ) এর সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার সরকারি সাত কলেজের প্রায় দুই শতাধিক সনাতনী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধর্মীয় সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন। বসন্তের রঙ, আনন্দ ও সম্প্রীতির আবহে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইডেন মহিলা কলেজ-এর প্রতিনিধি সুস্মিতা কর বলেন, সঠিকভাবে ধর্মচর্চা মানুষকে যেকোনো ধরনের ভুল পথ থেকে দূরে রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে ধর্ম ও সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সরকারি তিতুমীর কলেজ-এর প্রতিনিধি কৃষ্ণ দাস বলেন, কৃষ্ণের কৃপায় সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ঢাকা কলেজ-এর প্রতিনিধি জয়ন্ত হালদার বলেন, সরকারি সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪