| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃতীয় দফায় ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০৩:০৯:২০:পূর্বাহ্ন  |  ৩৯৯৫৪৭ বার পঠিত
তৃতীয় দফায় ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়েছে। বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) ভোর ২টার দিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ইরান তিন দফায় মিসাইল হামলা চালিয়েছে।

মিসাইল হামলার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য সতর্ক করেছেন এবং জরুরি অবস্থার প্রস্তুতি জোরদার করেছে। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য বেশিরভাগ সামরিক অবকাঠামো হলেও নগর এলাকায় সাধারণ মানুষও ক্ষতির সম্ভাবনা থেকে মুক্ত নয়।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও তীব্র করতে পারে। এর প্রভাব সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে নতুন টানাপোড়েন সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও এই উত্তেজনার কারণে সতর্ক অবস্থানে রয়েছে।

মিসাইল হামলার এই ধারা চলতে থাকলে সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪