| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০৪:৩৮:৪৯:পূর্বাহ্ন  |  ৩৪৯২৮১ বার পঠিত
গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স

স্টাফ রিপোর্টার: ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টা পর তাঁকে আদালতে তোলা হলে গায়িকা জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আদেশ দেন।

জানা গেছে, ৪ মে পরবর্তী শুনানির জন্য গায়িকাকে আদালতে হাজির করা হবে। অভিযোগ আছে, গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন ব্রিটনি স্পিয়ার্স।

ব্রিটনির প্রতিনিধি এই ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি পুলিশকে সব ধরনের সহযোগিতা করছেন।

তার পরিবার ও স্বজনরা বর্তমানে তার সুস্থতা নিশ্চিত করতে একটি সাপোর্ট প্ল্যান নিয়ে কাজ করছেন। গত কয়েক বছর ধরেই ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত ও আইনি নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। যদিও ২০২৪ সালের শুরুতে তিনি আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন, তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে তিনি ২০০ মিলিয়ন ডলারে তার গানের স্বত্ব বিক্রি করেছেন। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় কিছু কনসার্ট করার সম্ভাবনা থাকলেও, এই মুহূর্তে তিনি তার আইনি সমস্যা সমাধান এবং ব্যক্তিগত স্বাস্থ্যের দিকেই বেশি নজর দিচ্ছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪