| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় ইরানের হামলায় ২২০ মার্কিন সেনা হতাহত: তেহরানের দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২২:০৪:৩৯:অপরাহ্ন  |  ৩৮৯২৩০ বার পঠিত
২৪ ঘণ্টায় ইরানের হামলায় ২২০ মার্কিন সেনা হতাহত: তেহরানের দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ইরানের প্রতিশোধমূলক হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অন্তত ২২০ জন মার্কিন সেনা ও সামরিক কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইব্রাহিম জোলফাগারি, যিনি খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তেরের মুখপাত্র এবং ইরান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল।

তিনি বলেন,বাহরাইনে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ওপর ইরানের হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া আল ধফরা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জোলফাঘারি আরও জানান, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে ইরানের  হামলায় মুওয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটিতে স্থাপিত THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত প্রায় ৩০ কোটি ডলারের একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। এই ঘাঁটিটি  জর্ডানে অবস্থিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি  যুক্তরাষ্ট্র ও ইসরাইল  নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। এর আগে আট মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছিল।

সেই হামলায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন বলে ইরানি সূত্রে দাবি করা হয়। এছাড়া নারী ও শিশুসহ শত শত বেসামরিক নাগরিক এবং সামরিক কমান্ডার নিহত হন।

এর পরপরই Iran ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইরানি কর্মকর্তারা বলেছেন, তাদের হামলার লক্ষ্য কেবল মার্কিন ও ইসরায়েলি সামরিক স্বার্থ। যেসব দেশে এসব ঘাঁটি রয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪