| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২২:৪২:৩৩:অপরাহ্ন  |  ৩৭৪২৮১ বার পঠিত
নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত না হলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রবিবার (৮ মার্চ) দেশটির নরওয়ের পুলিশ জানায়, রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে একটি বিস্ফোরণ ঘটে। তবে  এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা বাহিনীর প্রধান ফ্রোড লারসেন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।’

লরসেন আরো বলেন, ‘এ ঘটনার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে কিনা- আমারা খতিয়ে দেখছি।’

তবে এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে নরওয়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪