| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১৩:০৬:৫২:অপরাহ্ন  |  ১৭৯৭২৬২ বার পঠিত
জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে  ওমরাহ করাবেন অপু বিশ্বাস

বিনোদন রিপোর্টার : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও  ভাইরাল হয়। যেখানে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু বিক্রি জন্য নিয়ে আসেন তিনি। ৫ জুন বৃহস্পতিবার ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম।  চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, তার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান, তাহলে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন, বা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন। তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। 

এদিকে রইস উদ্দিন গণমাধ্যমকে বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো। আমি তার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। সে আমার সঙ্গে কথা বলেছে। আমার উমরাহ পালনের যা টাকা খরচ হবে সে দেবে বলেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪