| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা বললেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৪:২৫:৩৭:পূর্বাহ্ন  |  ৩৭১১৪৮ বার পঠিত
ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা বললেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে। তারা ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর আজ মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপ হয়েছে। তারা দীর্ঘ এক ঘণ্টা কথা বলেছেন।

ভ্লাদিমির পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ বলেছেন, পুতিন ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন।

এছাড়া রাশিয়া বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে কতটুকু সফল হয়েছে, তাদের সেনারা কতটুকু অগ্রসর হয়েছে সে ব্যাপারেও পুতিন ট্রাম্পকে জানিয়েছেন বলে জানিয়েছেন এ রুশ কর্মকর্তা। সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪