| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানে নজিরবিহীন বিমান হামলা, কেঁপে উঠল পুরো শহর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৫:৫৪:৪৮:পূর্বাহ্ন  |  ৩৭০৯৭৯ বার পঠিত
তেহরানে নজিরবিহীন বিমান হামলা, কেঁপে উঠল পুরো শহর

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরুর পর ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে তীব্র ও নজিরবিহীন বিমান হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) কয়েক ঘণ্টা ধরে চলা এ হামলায় শহরজুড়ে শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু স্থাপনা কেঁপে ওঠে।

স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অবিরাম বোমাবর্ষণের কারণে এটি চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রাত হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার তীব্রতায় ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।

জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট স্থাপনা ও আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

তেহরান থেকে আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল জানান, গত কয়েক ঘণ্টায় এত বেশি হামলা হয়েছে যে বিস্ফোরণের সংখ্যা গুনে রাখা সম্ভব হয়নি। হামলার প্রভাবে আল-জাজিরার অফিসের জানালাগুলো পর্যন্ত কেঁপে ওঠে।

তিনি আরও জানান, রাজধানীর পাশাপাশি তেহরানের উত্তরাঞ্চলের কারাগেও তীব্র হামলার খবর পাওয়া গেছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

টানা ১০ দিন ধরে চলা ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট এই সংঘাতে আঞ্চলিক পরিস্থিতি ক্রমেই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪