| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডায় মার্কিন দূতাবাসে গুলি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২০:৪৮:১২:অপরাহ্ন  |  ৩৬৯১৪৭ বার পঠিত
কানাডায় মার্কিন দূতাবাসে গুলি

স্টাফ রিপোর্টার: কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি হয়েছে। টরেন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টরন্টো পুলিশ অপারেশনস জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনাস্থল পরিদর্শনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সন্দেহভাজনকেও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্তের জন্য পুলিশ দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

এদিকে নরওয়ের রাজধানী অসলোতে গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনাও তদন্ত করছে দেশটির পুলিশ। কর্মকর্তারা বলছেন, এটি একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হতে পারে। হামলায় তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য কোনো যোগসূত্র থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর পর টরন্টোতে কয়েকটি স্থাপনায় গুলির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে শহরের ৩টি ইহুদি সিনাগগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া ইরান সরকারের সমালোচক একজন ইরানিয়ান-কানাডিয়ানের মালিকানাধীন একটি বক্সিং জিমেও গত সোমবার গুলি চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের পুলিশ ইতোমধ্যে অসলোতে দূতাবাসের বাইরে হওয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ওই বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪