| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২৩:২৬:৫৮:অপরাহ্ন  |  ৩৬৮৪৩৭ বার পঠিত
হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ছবির ক্যাপশন: সোমবার (৯ মার্চ) ইসরায়েলের নেতানিয়া শহরের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা যায়। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক: সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফায় চালানো এ হামলায় দেশটির লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রর সামরিক স্থাপনা।

ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)–এর এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে আইআরজিসি। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।

এ হামলায় সংযুক্ত আরব আমিরাত-এর আবুধাবির কাছে অবস্থিত আল ধফরা বিমান ঘাঁটি এবং বাহরাইন–এর জুফায়ার বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেস এবং হাইফা বিমানবন্দরকেও নিশানা করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪