| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৫:৪৩:৩৬:অপরাহ্ন  |  ৩৬৫৮৫৩ বার পঠিত
মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ ও নিরাপদ আছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন,এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর তেহরানের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো।

ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলোর বরাতে প্রেসিডেন্টের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বর্তমানে স্বাভাবিকভাবে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।

এর আগে কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, যুদ্ধের প্রথম দিনেই মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মোজতবা খামেনি আহত হন এবং তার পা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেও তিনি এখনো জনসমক্ষে উপস্থিত না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়।

তবে প্রেসিডেন্টের পরিবারের পক্ষ থেকে এসব দাবি উড়িয়ে দিয়ে বলা হয়েছে, মোজতবা খামেনি নিরাপদ স্থানে থেকে দেশের প্রতিরক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করছেন। যথাসময়ে তিনি দেশবাসীর সামনে উপস্থিত হবেন বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের তথ্য–পাল্টা তথ্যকে অনেকেই মনস্তাত্ত্বিক লড়াই হিসেবে দেখছেন। তেহরানের ধারণা, নতুন নেতার আহত হওয়ার খবর ছড়িয়ে ইরানি জনগণের মনোবল দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।সূত্র: এএনআই নিউজ

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪