| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত, ৮ জন গুরুতর: পেন্টাগন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৫:৫১:৩২:অপরাহ্ন  |  ৩৬৫৮৪৪ বার পঠিত
ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত, ৮ জন গুরুতর: পেন্টাগন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, তারা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পাচ্ছেন। আহতদের অধিকাংশই সামান্য আহত এবং এরইমধ্যে ১০৮ জন সেনা দায়িত্বে ফিরে গেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর ১০ দিনের ধারাবাহিক হামলার সময় এই আহতের ঘটনা ঘটেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এখন পর্যন্ত ইরান যুদ্ধের সময় সাতজন মার্কিন সেনা নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবার হতে পারে যুদ্ধের সবচেয়ে তীব্র দিন। এই দিনে সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান ব্যবহার করে লক্ষ্যবস্তুগুলোকে ‘নির্ভুলভাবে’ ধ্বংস করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন যে ভবিষ্যতে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪