| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য সংঘাতে এ পর্যন্ত ১৭ জাহাজে হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৯:৪৫:২৮:অপরাহ্ন  |  ৩৬৪৩৫৮ বার পঠিত
মধ্যপ্রাচ্য সংঘাতে এ পর্যন্ত ১৭ জাহাজে হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে এখন পর্যন্ত ১৩টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ডের আরও চারটি ঘটনার তথ্য পাওয়া গেছে। ফলে আরব উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরসহ আশপাশের এলাকায় জাহাজকে লক্ষ্য করে মোট ১৭টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।

বুধবার সকালে তিনটি বাণিজ্যিক জাহাজে পৃথকভাবে ‘অজানা প্রকৃতির ক্ষেপণাস্ত্র’ আঘাত হানার খবর পাওয়ার পর এসব তথ্য হালনাগাদ করা হয় বলে জানিয়েছে ইউকেএমটিও।

এর মধ্যে একটি জাহাজ ওমান উপকূলের উত্তরে আঘাতপ্রাপ্ত হলে নিরাপত্তার জন্য জাহাজটির ক্রুরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন।

এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি কনটেইনার জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় সংস্থাটি। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাত উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৫ নটিক্যাল মাইল) দূরে হামলার শিকার হয়।

জাহাজটির মাস্টার জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল ও বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় সাম্প্রতিক সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪