| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা,দুটি ভূপাতিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৪:৩৯:২১:অপরাহ্ন  |  ৩৬২৩৪৭ বার পঠিত
সৌদির শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা,দুটি ভূপাতিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ড্রোন দুটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। এগুলো দেশের ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমি অঞ্চল দিয়ে প্রবেশের চেষ্টা করছিল এবং লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র।

কর্তৃপক্ষের দাবি, একই দিনে শায়বাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে এটিই ছিল সর্বশেষ ড্রোন হামলা, যা সৌদি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

শায়বাহ তেলক্ষেত্র পরিচালনা করে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা সৌদি আরবের জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘটনার পর ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪