| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২০:৪২:৩৩:অপরাহ্ন  |  ৩৬১৯৭৩ বার পঠিত
ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের বিভিন্ন এলাকাকে নিশানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরান ইন্টারন্যাশনাল ও টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার সন্ধ্যায় উত্তর ইসরায়েলের দিকে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় লক্ষাধিক ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়েছে।

আইডিএফ জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। তবে সব রকেট সীমান্ত অতিক্রম করতে পারেনি। এরমধ্যে বেশকিছু রকেট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে এসব স্থাপণার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী নারী এবং অপরজন পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ রয়েছেন। বিস্ফোরণের পর উড়ে আসা ধ্বংসাবশেষে তারা আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরের শহর বিয়িনাতে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। এতে ঘটনাস্থলে আরও চারজনকে তীব্র আতঙ্কজনিত সমস্যার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর, গ্যালিলি অঞ্চল এবং হাইফা এলাকায় বারবার সাইরেন বেজে ওঠে। এ সময় লেবানন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় সতর্কতা জারি করা হয়।

এদিকে একই সময়ে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে ‘সমন্বিত ও যৌথ অভিযান’ বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪