| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোনেৎস্কে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮ মেডিক নিহত: রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২১:৪১:৪৮:অপরাহ্ন  |  ৩৬১৮৮৭ বার পঠিত
ডোনেৎস্কে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮ মেডিক নিহত: রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় আটজন মেডিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি সপ্তাহে ওই হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ডোনেৎস্ক অঞ্চলের একটি চিকিৎসা স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। অঞ্চলটির বেশিরভাগ অংশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মন্ত্রণালয়ের দাবি, আক্রান্ত চিকিৎসা কেন্দ্রটি কখনও সামরিক কাজে ব্যবহার করা হয়নি। তাদের অভিযোগ, চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবিক মূল্যবোধের গুরুতর লঙ্ঘন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪