| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঠিন সময় আসলেও ঝেড়ে উঠে দাঁড়াতে হবে: প্রিয়াঙ্কা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১২:১৪:৫১:অপরাহ্ন  |  ৪৩১৩৬৭ বার পঠিত
কঠিন সময় আসলেও ঝেড়ে উঠে দাঁড়াতে হবে: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বলিউডের সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ নিজেকে মুম্বাইয়ের গ্ল্যামার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ পডকাস্টে অংশ নিয়ে এই রহস্যের কূল খুললেন তিনি।

প্রিয়াঙ্কা জানালেন, বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি এবং নোংরা পরিবেশে দীর্ঘদিন থাকা তার পছন্দের ছিল না। তিনি বলেন, আমি এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশি সময় থাকতে পারি না। সেখানে দীর্ঘদিন থাকলে সে গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন।

তিনি নিজের অভিজ্ঞতা থেকে জীবনকে নিয়ে বললেন, জীবন সবসময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। কঠিন সময় এলে নিজেকে গুছিয়ে নতুন পথে চলা উচিত। আমি অনেকবার তাই করেছি। এক মুহূর্তের কষ্ট ঠিক আছে, কিন্তু তারপর ঝেড়ে উঠে দাঁড়াতে হয়।

হলিউডে পাড়ি জমানো প্রক্রিয়াও প্রিয়াঙ্কার জন্য সহজ ছিল না। তখন আন্তর্জাতিক পরিসরে ভারতীয় প্রতিনিধিত্ব ছিল কম। প্রিয়াঙ্কা জানান, এই অভাববোধ এবং নিজেকে চ্যালেঞ্জ জানানোর প্রবল ইচ্ছাই তাকে নতুন অজানা পথে পাড়ি দিতে সাহস জুগিয়েছে।

নিজের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নিশ্চিত পথ বা উদাহরণ ছিল না। আমি জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং আমার কাজ জানি। যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সঙ্গে আমি সমানে সমানে পারফর্ম করতে পারব এই আত্মবিশ্বাস নিয়েই বেরিয়ে পড়েছিলাম।

প্রিয়াঙ্কার কথায় স্পষ্ট, জীবনের লড়াই যত কঠিনই হোক, সাহস ও আত্মবিশ্বাস থাকলে নতুন দিগন্তে পাড়ি দেওয়া সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪