| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতে হামলার ছবি প্রকাশে কারাদণ্ড বা নির্বাসনও হতে পারে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৭:৩২:৩৩:অপরাহ্ন  |  ৩৫১৪১১ বার পঠিত
আরব আমিরাতে হামলার ছবি প্রকাশে কারাদণ্ড বা নির্বাসনও হতে পারে
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।

ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে নাগরিকদের এই বিষয়ে সতর্ক করেছে। দূতাবাস জানিয়েছে, ইউএই কর্তৃপক্ষ ঘটনাস্থল, প্রজেক্টাইলের ক্ষতি, সরকারি ভবন বা কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট বা শেয়ার করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে পারে।

দূতাবাস আরও জানিয়েছে, ব্রিটিশ নাগরিকরা ইউএই আইনের আওতাধীন এবং আইন লঙ্ঘন করলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসনের সম্মুখীন হতে পারেন। সম্প্রতি দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে সাইবার-অপরাধ আইনে মামলা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪