| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া ও ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে: ব্রিটিশ পররাষ্ট্র সচিব

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৭:৫৪:১০:অপরাহ্ন  |  ৩৫০৪৪৪ বার পঠিত
রাশিয়া ও ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে: ব্রিটিশ পররাষ্ট্র সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপার বলেছেন, রাশিয়া ও ইরান যৌথভাবে এমন পদক্ষেপ নিচ্ছে যা বিশ্ব অর্থনীতিকে ‘ছিনতাই’ করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। বিশেষত, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হতে পারে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব এই সিদ্ধান্তকে ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই দুই দেশ একে অপরকে সমর্থন দিয়ে একই ধরনের কৌশল ব্যবহার করছে এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪