| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি নেতাদের হত্যা করা ‘সম্মানজনক’ কাজ: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৮:৪২:০৬:অপরাহ্ন  |  ৩৪৯৯৩৪ বার পঠিত
ইরানি নেতাদের হত্যা করা ‘সম্মানজনক’ কাজ: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষমতাসীন শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা “খুবই সম্মানজনক” কাজ। শুক্রবার তিনি নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি ধ্বংসের পথে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী ইমধ্যেই অকেজো, এবং তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি দ্রুত ফুরিয়ে আসছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে “উন্মাদ গোষ্ঠী” আখ্যা দিয়ে বলেন, গত ৪৭ বছর ধরে তারা নিজ দেশ ও বহির্বিশ্বে নিরপরাধ মানুষকে হত্যা করে আসছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন এই শাসনের অবসান ঘটাচ্ছে এবং এটি একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব।


গত ফেব্রুয়ারি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ২১ দিনের সংলাপ কোনও সমঝোতার অবধি পৌঁছায়নি। এর পর ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে হামলা চালায়। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন।

ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের মতো দেশগুলোতে থাকা মার্কিন অবস্থানগুলো ইরানের হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই উসকানিমূলক মন্তব্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪