| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৯:৪৯:১৬:অপরাহ্ন  |  ৩৪৯১৬৩ বার পঠিত
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৩ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগোর বরাতে বলা হয়, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানে নিহত নাবিকদের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়া হবে। কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা ৮৪ জন নাবিক নিহত হন। ঘটনার পর শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জন ইরানি নাবিককে জীবিত উদ্ধার করে। তারা আপাতত শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন মুখপাত্র রদ্রিগো।

দেনা ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটি এবং এর ২১৯ সদস্যের ক্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে দেশটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুশেহর জাহাজটির দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা নৌবাহিনী সেটি মেরামতের চেষ্টা করছে। জাহাজটির ক্রুরা আপাতত একটি ক্যাম্পে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে ২২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আরেকটি ইরানি জাহাজ শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলের কোচি বন্দর-এ আশ্রয় নিয়েছে। জাহাজটির ১৮৩ জন ক্রু বর্তমানে ভারতর হেফাজতে রয়েছেন।

শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশই জানিয়েছে, মানবিক কারণে ইরানি নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে। কারণ আশঙ্কা করা হচ্ছিল, সমুদ্রে অবস্থান করলে তারাও মার্কিন হামলার শিকার হতে পারতেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪