| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ? পাল্টাপাল্টি দাবি ওয়াশিংটন-তেহরানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২১:১১:৩৭:অপরাহ্ন  |  ৩৪৮২১৫ বার পঠিত
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ? পাল্টাপাল্টি দাবি ওয়াশিংটন-তেহরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, তাদের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীটিতে আঘাত হেনেছে, যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে এবং উপসাগরীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

ইরানের “হোলি প্রফেট সেন্ট্রাল হেডকোয়ার্টার্স” এক বিবৃতিতে জানায়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত একটি নিখুঁত অভিযানে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনেকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হামলার পর মার্কিন রণতরী ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

অন্যদিকে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন এখনো স্বাভাবিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং ‘অপারেশন এপিক ফিউরি’তে সমর্থন দিয়ে সমুদ্র থেকে শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ইরানি জাহাজ মার্কিন রণতরীর খুব কাছে চলে এলে মার্কিন নৌবাহিনী গুলি চালায়। এতে ব্যবহৃত হয় ৫-ইঞ্চি, ৫৪-ক্যালিবার মার্ক ৪৫ নৌ কামান (Mark 45 naval gun)। তবে গুলিগুলো ইরানি জাহাজে আঘাত করেছে কি না বা সেগুলো সতর্কতামূলক ছিল কি না, তা স্পষ্ট নয়।

ঘটনাটি চলতি সপ্তাহের শুরুতে ঘটেছে বলে জানা গেলেও সংশ্লিষ্ট ইরানি জাহাজটির বর্তমান অবস্থাও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে বৃহৎ বিমান অভিযান শুরু করার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে অঞ্চলে পাঠানো হয়েছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিংকন।

বর্তমানে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে রয়েছে ধ্বংসকারী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিংকনসহ আরও কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪