| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ০৫:২৪:২৩:পূর্বাহ্ন  |  ৩৪২৯০৮ বার পঠিত
ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ কয়েকজন উচ্চপদস্থ ইরানি নেতার তথ্যদাতাকে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নেতাদের তারা সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছে।

পুরস্কারের পোস্টারে বলা হয়েছে, এই নেতারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন শাখাকে নেতৃত্ব দেন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত।

তালিকাভুক্ত নেতাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।

তবে শুক্রবার সকালে আলী লারিজানি তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে তার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪