| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ হামলার দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৬:১৭:০৪:অপরাহ্ন  |  ৩৩৬৩৩২ বার পঠিত
ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ হামলার দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টার মধ্যে আটবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানপন্থি সশস্ত্র জোট ইরাকে ইসলামি প্রতিরোধ।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে জোটটি জানায়, শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত তারা ইরাকের আল-হারির বিমান ঘাঁটি এবং আল-আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জোটটি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিমানঘাঁটি কর্তৃপক্ষ বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জোটটি আরও দাবি করেছে, ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, বাগদাদ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরাইল অপারেশন রোরিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে।

সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পর প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা শুরু করে তেহরানপন্থি গোষ্ঠীগুলো।

বর্তমানে সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরান ও তার মিত্রদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪