| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতকে সতর্ক করল আইআরজিসি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৮:৫৬:২৮:অপরাহ্ন  |  ৩৩৪৮০১ বার পঠিত
আরব আমিরাতকে সতর্ক করল আইআরজিসি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, খার্গ দ্বীপে হামলার পর আমিরাতে থাকা গোপন মার্কিন ঘাঁটি এখন বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা মেহর জানায়, আইআরজিসি ও ইরানের সেনাবাহিনী কার্যক্রমে সমন্বয় করে আমিরাতের বাসিন্দাদের বন্দর, ডক ও মার্কিন সামরিক এলাকার কাছাকাছি না থাকার নির্দেশ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন শত্রু আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে হামলা চালানো হবে। এটি ইসলামিক প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার।

হামলার পরও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রফতানি অক্ষত রয়েছে। দেশটির মোট রফতানির ৯০ শতাংশই এখান থেকে হয়।এদিকে লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে ফ্রান্স সক্রিয় ভূমিকা নিতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সোশ্যাল মিডিয়ায় জানান, লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি ইসরায়েলকে উত্তেজনা বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বান জানান।

একই দিনে বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে। বাহরাইনেও ইতিমধ্যেই ১২৪টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন হামলা ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪