| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২১:৪৮:৫৪:অপরাহ্ন  |  ৩১০৭২০ বার পঠিত
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। রোববার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ তথ্য জানিয়েছে।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’র নিরাপত্তা অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলি পুলিশের বিশেষ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা ব্যবস্থা-এর স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।

বিবৃতিতে দাবি করা হয়, ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর ফলে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

এদিকে একই দিনে ইরানের আধাসামরিক বাহিনী Iইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ওয়েবসাইট সিপাহ নিউজে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে।

তবে এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪