| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০৪:২৪:৫৭:পূর্বাহ্ন  |  ৩০৮৭৬৯ বার পঠিত
সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যায় তিনি কফি খাচ্ছেন এবং সহকর্মীর সঙ্গে আড্ডা দিচ্ছেন। ভিডিওতে দেখা যায়, সহকর্মী তাঁকে মৃত্যু বা আহত হওয়ার গুজব সম্পর্কে জিজ্ঞেস করলে নেতান্যাহু হিব্রু ভাষায় কথার খেলা করে বলেন, আমি কফির জন্য পাগল। আর তুমি জানো? আমি আমার জনগণের জন্য পাগল।

ভিডিওটি জেরুজালেমের এক ক্যাফেতে ধারণ করা হয়েছে এবং স্থান ও তারিখ বিভিন্ন সূত্র ও ক্যাফের প্রকাশিত ভিডিও ও ছবি দিয়ে যাচাই করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর নেতান্যাহু হামলার লক্ষ্যবস্তু বিভিন্ন শহর, হাসপাতাল, বন্দর ও সামরিক ঘাঁটিতে গিয়েছেন, তবে মিডিয়ার প্রবেশ সীমিত থাকায় ভিডিওগুলো তার দফতর থেকে প্রকাশিত হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে জরুরি নিরাপত্তা বিধিনিষেধে জনসমাগম বন্ধ, স্কুল বন্ধ এবং মানুষ অধিকাংশ সময় বাড়ি বা নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেতান্যাহু বিরলভাবেই সংবাদ সম্মেলন বা সাক্ষাৎকার দেন; তবে বৃহস্পতিবার তিনি ভিডিও লিংকের মাধ্যমে প্রথম প্রেস কনফারেন্সটি করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                            সূত্র: রয়টার্স

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪