| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা সমুর গামছা পরা ছবি ভাইরাল, উদ্ধার করলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১৩:০০:৫৪:অপরাহ্ন  |  ১৭৭৫৯৫৯ বার পঠিত
অভিনেতা সমুর গামছা পরা ছবি   ভাইরাল, উদ্ধার করলো পুলিশ

সিনিয়র রিপোর্টার : হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ছবিটা ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান, কী হয়েছে অভিনেতার? ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের? খবর পেয়ে অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করে পুলিশ।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপুর জানান, আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি। উনি কিছুটা অসুস্থ। 

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, গতকাল বিকেলে সমু চৌধুরী মিসকিন শাহ’র মাজারে এসেছেন। তাকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।

জানা গেছে, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪