| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যের যুদ্ধকে পুতিনের জন্য আশীর্বাদ হতে দেওয়া যাবে না: স্টারমার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২১:০৭:২৫:অপরাহ্ন  |  ৩০৪৯৬২ বার পঠিত
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে পুতিনের জন্য আশীর্বাদ হতে দেওয়া যাবে না: স্টারমার
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কোনোভাবেই সুবিধা বা “আশীর্বাদ” হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের চলমান কার্যক্রম নিয়ে দেওয়া এক হালনাগাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর জানিয়েছে বিবিসি।

স্টারমার জানান, সংঘাতের প্রেক্ষাপটে এ পর্যন্ত ৯২ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক বাণিজ্যিক ও সরকারি চার্টার ফ্লাইটে দেশে ফিরে এসেছেন। এছাড়া লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহায়তায় কাজ চলছে।

তিনি বলেন, ইরান থেকে সম্ভাব্য হামলা প্রতিহত করতে সাইপ্রাসে যুক্তরাজ্যের হাজার হাজার সামরিক সদস্য মোতায়েন রয়েছে। সেখানে তিনটি স্কোয়াড্রন যুদ্ধবিমান ও ড্রোন প্রতিরোধী বিশেষ ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে।

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছেন বলে জানান স্টারমার।

এদিকে আন্তর্জাতিক সমন্বয়ের অংশ হিসেবে তিনি মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন এবং শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান।

স্টারমার বলেন, ইউক্রেনকে সমর্থন করার বিষয়টি আমাদের অগ্রাধিকারেই থাকতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি যেন কোনোভাবেই পুতিনের জন্য কৌশলগত সুবিধা হয়ে না ওঠে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪