| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি প্রশাসনের প্রতি কঠোর অবস্থানে রাকসু জিএস আম্মার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৯:০২:৫৫:পূর্বাহ্ন  |  ২৬৬০৬৭ বার পঠিত
রাবি প্রশাসনের প্রতি কঠোর অবস্থানে রাকসু জিএস আম্মার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভবিষ্যৎ নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

স্ট্যাটাসে সালাউদ্দিন আম্মার উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ করে রাকসু সভাপতি ও রাবির উপাচার্য ড. সালেহ হাসান নকীব-এর প্রশংসা করে তিনি বলেন, নির্বাচন আয়োজন এবং ফান্ডের স্বচ্ছ হিসাব শিক্ষার্থীদের কাছে তুলে দিয়ে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রাকসু জিএস প্রশাসনের প্রতি দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও ছুড়ে দেন। তিনি বলেন, আগামী বছর নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে এবং কোনোভাবেই ‘পোষ্য কোটা’ পুনর্বহাল করা যাবে না। এ দুটি বিষয়ে কোনো আপস করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

নতুন প্রশাসনের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তাও দেন। তার ভাষায়, কোনো উপাচার্য যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে হয়তো তাদের ওপর ‘জামায়াতী ভিসি’ তকমা লাগানোর চেষ্টা করা হতে পারে। এমন পরিস্থিতির জন্য তিনি আগাম অভিনন্দনও জানান।

প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে আম্মার বলেন, অতীতের প্রশাসনকে যেমন কোনো ছাড় দেওয়া হয়নি, বর্তমান প্রশাসনকেও কোনো ছাড় দেওয়া হবে না।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ প্রশাসনের প্রশ্নে তিনি আপসহীন থাকবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪