| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৩:৫৪:০১:অপরাহ্ন  |  ৩০১২৯৩ বার পঠিত
রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা অঞ্চলে রাশিয়ার রাতভর হামলায় জ্বালানি, শিল্প ও বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৭ মার্চ) আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, হামলার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় চালু রাখা হয়েছে।

এদিকে দানিউব নদীর তীরে অবস্থিত ইউক্রেনের বৃহত্তম বন্দরনগরী ইজমাইলের মেয়র জানিয়েছেন, শহরটি রাতে “ব্যাপক” রুশ ড্রোন হামলার শিকার হয়েছে। এতে অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন তিনি।

ইজমাইল শহরটি ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সীমান্তসংলগ্ন হওয়ায় এ হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দানিউব নদীর ওপারে তাদের প্লাউরু গ্রামের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে—এমন খবরের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে।

সাম্প্রতিক এই হামলা ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকারই ইঙ্গিত দিচ্ছে, যা অঞ্চলটির জ্বালানি ও সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪