| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৬:১৬:১৬:অপরাহ্ন  |  ৩০০৪৪২ বার পঠিত
মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর পরই তাকে মস্কোতে নেওয়া হয়। গত ১২ মার্চ টেলিফোনে দুজনের মধ্যে কথা হওয়ার পর সেদিনই একটি রুশ সামরিক বিমানে করে তিনি মস্কো পৌঁছান।

এ বিষয়ে জানতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে রুশ বার্তা সংস্থা তাসকে পুতিনের প্রেস সেক্রেটারি বলেন, এ ধরনের সংবাদের বিষয়ে তারা সাধারণত মন্তব্য করেন না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারান। সেই ঘটনায় মোজতবা খামেনিও আহত হন।

বাবার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা খামেনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার গুরুতর আহত হওয়ার খবর প্রকাশিত হলেও, ইরানি সূত্রগুলো বলছে তিনি মূলত পায়ে আঘাত পেয়েছেন এবং তা প্রাণঘাতী নয়।

উল্লেখ্য, রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়। সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪