| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুর গুঞ্জনের মধ্যে লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে রহস্যময় পোস্ট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৮:০১:১২:অপরাহ্ন  |  ৩০০১৭৮ বার পঠিত
মৃত্যুর গুঞ্জনের মধ্যে লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে রহস্যময় পোস্ট
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোট বা চিঠির ছবি প্রকাশ করা হয়েছে, যা পরিস্থিতিকে রহস্যময় করে তুলেছে। তেহরান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

লারিজানির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত নোটটি সম্প্রতি মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণে লেখা। নোটে তিনি লিখেছেন,ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বীর শহীদদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে: তাদের স্মৃতি চিরকাল ইরানি জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে। এই শাহাদাত সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তিকে আগামী বহু বছর ধরে আরও শক্তিশালী করবে। আমি মহান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, সোমবার রাতে তেহরানে এক ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ লারিজানি নিহত হয়েছেন। তবে ইরান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দাবিটি সত্য হলে এটি চলমান যুদ্ধে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছিলেন।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে, যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে মিছিলে অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪