| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থল সেনা পাঠালে বিপদে পড়বে যুক্তরাষ্ট্র

ভিয়েতনামের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২২:১৭:০৮:অপরাহ্ন  |  ২৯৯২০৭ বার পঠিত
ভিয়েতনামের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি স্থল সেনা মোতায়েন করলে তাদের পরিণতি ভিয়েতনাম যুদ্ধর মতো হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, ভিয়েতনামে কী ঘটেছিল তা দেখলেই বোঝা যাবে,মার্কিন সেনারা ইরানেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে পারে।খাতিবজাদে দাবি করেন, যুক্তরাষ্ট্রকে যারা এই যুদ্ধে টেনে এনেছে, তারা দেশটিকে একটি “চোরাবালিতে” ফেলতে পারে। তার ভাষায়, দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ওয়াশিংটনের।

তিনি আরও জানান, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে না।

যদিও আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এই কূটনীতিক, তবে তিনি বলেন,যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে পারে এমন প্রস্তাব এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরই দিতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে খাতিবজাদে বলেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়েছেন।

তার দাবি, ইসরায়েলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং তারা অন্যদের ক্ষতির বিনিময়ে এই যুদ্ধকে নিজেদের পক্ষে নিতে চায়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, খামেনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন, যদিও জনসমক্ষে এখনও উপস্থিত হননি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে।এ পর্যন্ত প্রায় ১,৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরান পাল্টা হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪