| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জাহ্নবী-খুশি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৪:৪২:২৮:পূর্বাহ্ন  |  ২৪৫৯৬৮ বার পঠিত
সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জাহ্নবী-খুশি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রয়াত বলিউড কিংবদন্তি শ্রীদেবীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন করে আইনি বিড়ম্বনায় পড়েছেন তার দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি জমি কেনা নিয়ে ওঠা জালিয়াতির অভিযোগ, যা এখন গড়িয়েছে আদালত পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। এরই মধ্যে মায়ের সম্পত্তি জটিলতা নিরসনে তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আরও জানা যায়, বহু বছর আগে তামিলনাড়ুর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড এলাকার প্রায় ৫ একর জমি কেনেন শ্রীদেবী।

সেখানে ভোগদখলে থাকা কিছু ব্যক্তির দাবি, ওই জমির ওপর তাদেরও অধিকার রয়েছে। এ নিয়েই শুরু আইনি বিতর্ক। অভিযোগ উঠেছে, কিছু জাল নথি দিয়ে জমিটি কেনা হয়েছিল। তাই আদালতে মামলা করে জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। মামলার পরপরই বিষয়টি প্রকাশ পেয়েছে।

আদালতে গিয়ে বনি ও তার দুই মেয়ে আবেদন করেন, যেন এই মামলা খারিজ করা হয়। তাদের দাবি, জমিটি সম্পূর্ণ আইন মেনেই কেনা হয়েছিল এবং এত বছর পরে হঠাৎ করে এ ধরনের দাবি তোলা ঠিক নয়।

উল্লেখ্য, ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। ২০১৮ সালে দুবাইয়ে তার আকস্মিক মৃত্যু হয়। এরপরই কাপুর পরিবারের সম্পত্তি নিয়ে বিভিন্ন আইনি বিষয় সামনে এসেছে। এই নতুন মামলা ঘিরে এখন বলিউড মহলে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪